ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ওমানের জনশক্তি বিষয়ক মন্ত্রী ড. জুমা বিন আলী বিন জুমা আল জুমা রোববার চারদিনের সফরে বাংলাদেশ আসছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমানী মন্ত্রী রোববার রাত পৌনে নয়টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন। সোমবার তিনি পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বি-পাক্ষিক বিষয়ে বৈঠক করবেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওমানী জনশক্তি মন্ত্রী বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বাড়ানো নিয়ে আলোচনা করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এসকে/২০৪৭ঘ.
bdnews24