২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে ৩ কোটি টাকার আইপি টিভি সরঞ্জাম উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা বুধবার রাজধানীর গুলশানে ল্যান্ডমার্ক নামের একটি ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইপি টিভি সরঞ্জাম উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 08:31 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা বুধবার রাজধানীর গুলশানে ল্যান্ডমার্ক নামের একটি ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইপি টিভি সরঞ্জাম উদ্ধার করেছে। উদ্ধার করা সরঞ্জামের দাম প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা। অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দোকার আল মঈন বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এমজিএইচ গ্র"পের অঙ্গপ্রতিষ্ঠান ক্যাবল ইন্টারটেইনমেন্ট লিমিটেড অবৈধভাবে আইপি টিভির নেটওয়ার্ক স্থাপন করার চেষ্টা করছে বলে তাদের কাছে খবর আসে। এ তথ্যের ভিত্তিতে বেলা ১টার দিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ল্যান্ডমার্ক ভবনের ১৩ তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালানো হয়। একই সময়ে অভিযান চলে গুলশান ও বাড়িধারা এলাকায় প্রতিষ্ঠানটির আরও সাতটি অপারেটিং কার্যালয়ে অভিযান চালানো হয়। এসব স্থান থেকে আইপি টিভির নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সার্ভার ও সুইচ উদ্ধার করা হয়। খন্দোকার মঈন জানান, আইপি টিভি সা