ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যমুনা গ্র"পের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। তিনি বেশ কিছুদিন থেকে বারডেম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কারা উপ-মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী জানিয়েছেন, বাবুলের জামিনের আদেশ কারাকর্তৃপক্ষের হাতে আসার পর হাসপাতালে তার কক্ষের সামনে থেকে কারারক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গত ২৭ নভেম্বর হাইকোর্ট নুরুল ইসলাম বাবুলকে জামিন দেয়।
কারা উপ-মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বুধবার রাত সোয়া ৮টার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের জামিনের আদেশ কারা কর্তৃপক্ষ হাতে পেয়েছে। তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তাকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং হাসপাতাল থেকে কারা পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।"
বাবুল মুক্তি পেলেও বুধবার রাতে বারডেমের তিন তলায় গিয়ে দেখা যায়, তার কক্ষটির সামনের দরজায় সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং পোশাকধারী ৪/৫ জন পুলিশ পাহারা দিচ্ছেন। সাংবাদিক বা অন্য কাউকে কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বাবুল গত ২৩ ফেব্র"য়ারী দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব জমা দিতে গেলে কমিশন কার্যলয়ের সামনে থেকে জরুরি ক্ষমতা বিধির ১৬ (২) ধারায় তাকে গ্রেপ্তার আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এমএইচবি/২১৫০ ঘ.
bdnews24