চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং এলাকা থেকে বুধবার দুপুরে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সালোয়ার কামিজ পরা তরুণীর বয়স আনুমানিক ২৪/২৫ বছর।
পাঁচলাইশ থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক শ্রী ধাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সন্ত্রাসীরা ওই তরুণীকে খুন করে লাশ ফেলে রেখে গেছে বলে মনে করা হচ্ছে।
তিনি জানান, লাশের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে মামলা করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/২০৪০ ঘ.
bdnews24