ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--খুব শিগগিরই জাতিকে একটি গ্রহণযোগ্য তথ্য অধিকার আইন উপহার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
বুধবার সকালে রাজধানীর শেরাটন হোটেলে বেসরকারি সংস্থা 'মানুষের জন্য' আয়োজিত 'গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য তথ্য অধিকার' শীর্ষক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
(বিস্তারিত)
লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, "বর্তমান সরকার দেশের সুশাসন প্রতিষ্টার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় তথ্য অধিকার আইন প্রণয়ন করা হবে।"
তিনি বলেন, "আইন কমিশন তথ্য অধিকার বিষয়ে একটি কর্মপত্র তৈরি করেছিল। এ খসড়া কর্মপত্রের ওপর সুশীল সমাজের মতামত সংগ্রহ করে একটি খসড়া তথ্য অধিকার আইন ইতিমধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এবং তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এ খসড়া আইনটি কার্যকর করতে তথ্য এবং আইন ও বিচার মন্ত্রণালয় অচিরেই তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।"
তিনি বলেন, "আমি আশা করছি খুব শিগগিরই জাতিকে একটি তথ্য অধিকার আইন উপহার দেয়া সম্ভব হবে।"
ফখরুদ্দীন আহমদ আরও বলেন, "আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে তথ্য অধিকার আইন কার্যকর রয়েছে। স
bdnews24