পটুয়াখালী, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডেনমার্কের উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী উলা টুরনায়েস মঙ্গলবার পটুয়াখালীর ঘুর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শন করেন।
সকালে তিনি পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তাদের জন্য ডেনমার্কের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
দুপুরে ডেনিস মন্ত্রী কলাপাড়ার টিয়াখলী এলাকায় বেসরকারি সাহায্য সংস্থা কোডেকের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় ডেমার্কের রাষ্ট্রদূত ইনার হ্যাভগ্রেড জেনসন, কোডেকের উপ-নির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত, কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান উলা টুরনায়েসের সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২৪৭ ঘ.
bdnews24