২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ৬টি তাজা ককটেল উদ্ধার

শাহজাহানপুর উপজেলায় মঙ্গলবার একটি ধান ক্ষেত থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করেছে সেনা সদস্যরা। পরে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 02:09 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

বগুড়া, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শাহজাহানপুর উপজেলায় মঙ্গলবার একটি ধান ক্ষেত থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করেছে সেনা সদস্যরা। পরে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। জানা গেছে, শাহজাহানপুর উপজেলার আশেক পুর ইউনিয়নের জোডা জায়দা পাড়া গ্রামের ধান ক্ষেত থেকে মঙ্গলবার সেনা সদস্যরা ককটেলগুলো উদ্ধার করে। শাহাজানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুলাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত আনুমানিক ১১টায় র‌্যাব -১২ তাকে জানায় ওই স্থানে বিস্ফোরক রয়েছে। পুলিশ রাতে ধান ক্ষেতটি ঘিরে রাখে। মঙ্গলবার সেনাবাহিনীকে ঘটনাটি জানালে তারা এসে ধান ক্ষেত থেকে একটি ব্যাগে থাকা ককটেলগুলি উদ্ধার করে এবং সেগুলোর বিস্ফোরণ ঘটায়। শহীদুল্লাহ আরও জানান, বোমাগুলো শক্তিশালী ছিল এবং সন্ত্রাসী তৎপরতায় ব্যবহারের জন্য সেগুলো রাখতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.