২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ট্রাইবুনালে যুদ্ধাপরাধীদের বিচার করা উচিত : নাসিরউদ্দিন ইউসুফ

বিজয়ের ৩৬ বছর পূর্তিতে বাংলাদেশ আবারো স্মরণ করছে সেই গৌরবময় গণযুদ্ধকে। মুক্তিযুদ্ধের অসংখ্য সৈনিক এখনো সজাগ, সক্রিয়। বিজয়ের মাসে তাঁদের মধ্যে শীর্ষস্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম - এর সাংবাদিকেরা। ঢাকা উত্তর মুক্তিবাহিনীর কমান্ডার, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফের স্মৃতিচারণ ধারণ করেছেন শায়লা রুখসানা দিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 08:51 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম : কি কি বিষয় আপনাকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল ? নাসিরউদ্দীন ইউসুফ : প্রথমত দেশপ্রেম। হ্যাঁ, দেশপ্রেমই আমাকে মুক্তিযুদ্ধে যেতে উদ্বুদ্ধ করেছিল। একটি জনগোষ্ঠির নিজস্ব ভাষা, ঐতিহ্য,অর্থনীতি,ইতিহাস থাকে। এসব নিয়েই একটি দেশ এবং জাতি । কিন্ত বাঙ্গালীর যেন সেরকম কিছু ছিল না । বাঙ্গালীর যেন নিজস্ব কোনো জাতিসত্ত্বা ছিল না। যা কিছু ছিল তা লুণ্ঠিত হয়ে যাচ্ছিল। ভাষা আন্দোলনের সময় আমার বয়স ছিল দু বছর । ৫৮/৫৯ সালে যখন আমরা স্কূলে পড়ি তখন ২১ শে ফেব্র"য়ারির প্রভাত ফেরিতে যেতাম। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র"য়ারি'