২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চার ছিনতাইকারীর পাঁচ বছর করে কারাদণ্ড

ছিনতাই করার অপরাধে সিলেটে চার যুবককে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার সিলেটের দ্রুতবিচার আদালতের বিচারক মতিয়ার রহমান এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 04:34 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

সিলেট, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ছিনতাই করার অপরাধে সিলেটে চার যুবককে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার সিলেটের দ্রুতবিচার আদালতের বিচারক মতিয়ার রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- ছালেক (২৫), মোখলেছ (২৮), রনি (২৫) ও নিজাম (২৮)। এদের মধ্যে নিজাম পলাতক। বাকি তিনজন কারাগারে আছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২৫ আগষ্ট রাতে শাহজালাল তৃতীয় সেতুর বাইপাস এলাকা থেকে এই চার আসামি আবদুল খালেক নামের এক ব্যক্তির কাছ থেকে নগদ ৯ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। ওই ঘটনায় খালেক একটি মামলা দায়ের করলে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক খায়রুল ফজল চারজনকে অভিযুক্ত করে গত ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন। ১৩ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালত সোমবার রায় ঘোষণা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২০৭ ঘ.