২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে তিন যুগ্মসচিব বদলি

প্রশাসনের যুগ্মসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রশাসনের যুগ্মসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ দেয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (যুগ্ম-সচিব) সদরউদ্দিন আহমেদকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সেইসঙ্গে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খলিলুর রহমান সিদ্দিকীকে প্রেষণে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য গঠিত সমন্বয় সেলের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পিউস কস্তাকে। এজন্য তাকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পিউস কস্তাকে সেল সচিবের দায়িত্ব দেয়ার আগে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল রফিকুল ইসলাম ওই দায়িত্বে ছিলেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের জন্য গঠিত এই সমন্বয় সেলের নেতৃত্ব দিচ্ছেন যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯২০ ঘ.