ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে সোমবার সকালে বাসের ধাক্কায় রিক্সাচালক আবুল হাশেম (৩০) ও যাত্রী নাজমা বেগম (৪৫) নিহত হয়েছেন।
মিরপুর থানার উপ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর থানার কাছে টেলিফোন অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় রিক্সাযাত্রী গৃহবধূ নাজমা বেগম ঘটনাস্থলে মারা যান। তার বাসা মিরপুরের পশ্চিম সেনপাড়ায়।
এছাড়া, গুরুতর আহত রিক্সাচালক আবুল হাশেমকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আবুল হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
পুলিশ বাসটি আটক ও চালককে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২০৪১ ঘ.
bdnews24