ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৩৬ বছর পেরিয়ে গেলেও তার সুফল এখনো মানুষের ঘরে পৌঁছায়নি। এ বিষয়টি ভাবলে বড় অসহায় লাগে মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী'র। তাই শুরুতেই তার কন্ঠে ছড়িয়ে পড়লো হতাশা, ''স্বাধীনতার দর্শনগুলো এখনো অন্ধকারেই পড়ে আছে। যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, সংবিধানকে অবজ্ঞা করেছে,এখনো তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়নি। এটা খুব বেদনার ও কষ্টের।"
তবে স্বাধীনতার বিরোধিতাকারী নানা অপকর্মের হোতারা শেষ পর্যন্ত পার পাবেনা-এটাই তার বিশ্বাস। মীর শওকত তাই বেশ দৃঢ়তার সঙ্গেই বললেন " সকলে ঐক্যবদ্ধ হতে পারলে একদিন যুদ্ধাপরাধীর বিচার হবে।''
নিজের মুক্তিযুদ্ধে যাওয়ার কারণ জানাতে গিয়ে সে সময়ের তরুণ সেনাকর্মকর্তাটি বললেন, '' পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তান সরকারের বৈষ্যম্য, স্বাধিকারের জন্য যুক্তফ্রন্টের সংগ্রাম, '৫২-র ভাষা আন্দোলনে ছাত্র -জনতার আত্মত্যাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও ২৫ মার্চে পাকিস্তানি সৈন্যদের অর্তকিত আক্রমণ -এই চারটি কারণই দেশ মাতৃকার হয়ে আমাকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করে।"
১৯৭১-এর ২৫ মার্চ মীর শওকত আলী ছিলেন চট্টগ্রাম সেনানিবাসে। শওকত জানান, মেজর (পরবর্তীতে প্রেসিডেন্ট) জিয়াউর রহমানের সঙ্গে তিনিও তখন বিদ্
bdnews24