২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে অবৈধভাবে সার তোলার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

অবৈধভাবে সার তোলার অভিযোগে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদের সদস্য হায়দার আলীকে (৫৫) রোববার যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, গ্রেপ্তার হায়দার আলী বিভিন্ন কৃষকের নামে অবৈধভাবে নিজের জন্য সার উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 04:33 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

জয়পুরহাট, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে সার তোলার অভিযোগে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদের সদস্য হায়দার আলীকে (৫৫) রোববার যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, গ্রেপ্তার হায়দার আলী বিভিন্ন কৃষকের নামে অবৈধভাবে নিজের জন্য সার উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ আছে। জয়পুরহাট সেনা ক্যাম্পের লে. কাজী নেহাত ফয়সল বলেন, কালাইয়ের বেয়ালা বাজারে ডিলার শহিদুল ইসলাম তালুকদারের দোকান থেকে হায়দার প্রভাব খাটিয়ে নিজ নামে তিন বার ও ছেলের নামে একবার সার উত্তোলন করেছেন- এমন প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারে পর তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হক মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/ এমএসবি/২২২৪ ঘ.