২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটা তারেক এক দিনের রিমান্ডে

তারেক রহমানের ঘনিষ্ট বন্ধু হিসেবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সহযোগী আজিজুল করিম তারেক ওরফে মোটা তারেককে চাঁদাবাজি মামলায় এক দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। রোববার বিকেল সাড়ে ৫টায় এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 12:33 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--তারেক রহমানের ঘনিষ্ট বন্ধু হিসেবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সহযোগী আজিজুল করিম তারেক ওরফে মোটা তারেককে চাঁদাবাজি মামলায় এক দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। রোববার বিকেল সাড়ে ৫টায় এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকী। বিকেল ৩টায় মোটা তারেককে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কাফরুল থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন রিমান্ড চান। রাজধানীর উত্তরার ৫ নম্বর ব্লকের একটি বাড়ি থেকে গত শনিবার মোটা তারেককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। মামুন গত ৯ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। তাতে সে জানায় চাঁদাবাজি করে নেয়া ১৬ লাখ টাকার মধ্যে তারেক রহমান ১০ লাখ ও মামুন নিজে ৩ লাখ ভাগ নেয়। বাকী আসামিরা সবাই মিলে ভাগ করে নেয় ৩ লাখ টাকা। উল্লেখ্য, এ মামলায় গত ২৬ নভেম্বর বিএনপির যুগ্ম সচিব তারেক রহমানকে দুইদিন রিমান্ডে নেওযার আদেশ হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮১৭ঘ.