২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 07:27 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। সকাল সাড়ে ৭টার দিকে বার আউলিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বার আউলিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল মালেক। তিনি জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের দুজনেরই বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনা কবলিত একটি ট্রাক রাস্তার পাশে উল্টে পড়ায় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তবে অপর ট্রাকটি পালিয়ে যায়। আব্দুল মালেক জানান, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টুয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২১ ঘ.