২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

নগরীর কোতয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকায় শুক্রবার গভীর রাতে শ্যামলী দে (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করলেও তার স্বামী রনি কুমার দে'কে (২৫) আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 04:30 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকায় শুক্রবার গভীর রাতে শ্যামলী দে (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করলেও তার স্বামী রনি কুমার দে'কে (২৫) আটক করা হয়েছে। কোতয়ালী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শফিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত দুইটার দিকে নগরীর ফিরিঙ্গী বাজারের শিববাড়ি লেনের একটি বাসা থেকে শ্যামলীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘরের ছাদে রডে ঝুলন্ত ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। এসময় তার স্বামী রনিকে আটক করা হয়। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, পারিবারিক বিবাদের জের ধরে এ ঘটনা ঘটেছে। প্রায় নয়মাস আগে রনির সঙ্গে শ্যামলীর বিয়ে হয়েছিল। উপ-পরিদর্শক জানান, ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। আটক রনি দাশকে শনিবার দুপুরে ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হয় বলেও তিনি জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমএসবি/২২২৪ ঘ.