২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তির দশম বর্ষপূর্তি রোববার

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির দশম বর্ষপূর্তি রোববার। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জনসংহতি সমিতি ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করে। এই প্রথম চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রামে বা ঢাকায় কোনো অনুষ্ঠান করছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির দশম বর্ষপূর্তি রোববার। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জনসংহতি সমিতি ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করে। এই প্রথম চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রামে বা ঢাকায় কোনো অনুষ্ঠান করছে না। সমিতি সমর্থিত বাংলাদেশ আদিবাসী ফোরামও দিবসটি পালনে কোনো কর্মসূচি নেয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি জনসংহতি সমিতির জেলা সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টনকে উদ্ধৃত করে জানান, দেশের বর্তমান পরিস্থিতির কারণে এবার তারা কোনো কর্মসূচি পালন করছেন না। সাধুরাম ত্রিপুরা বলেন, "আমরা বর্তমান সরকারকে সম্পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছি। তাই আমরা এবার কোনো কর্মসূচি রাখিনি।" রাঙামাটি প্রতিনিধি জানান, শান্তিচুক্তির বর্ষপূর্তিতে অপর দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতেও জনসংহতি সমিতি কোনো কর্মসূচি পালন করছে না। অনদিকে চুক্তি বিরোধী পার্বত্য সমঅধিকার আন্দোলনের নেতা হাফিজুর রহমান মাস্টার জানিয়েছেন, চুক্তি বাতিলের দাবিতে রোববার তারা আলোচনা সভার আয়োজন করবেন। তাদের পক্ষ থেকে বান্দরবান শহরে কালো পতাকা উত্তোলন করবে। জনসংহতি সমিতি বরাবরই অভিযোগ করে আসছে, পার্বত্য ভূমি কমিশন কার্যকর, পাহাড় থেকে অস্থায়ী সেনা ছাউনি ও অপারেশন দাবানল প্রত্যাহার, ভারত প্রত্যাগত ও পাহাড়ের অভ্যন্তরীণ পাহাড়ি উদ্বাস্তু পুনর্বাসন, স্থায়ী বাসিন্দাদের নিয়ে একটি ভোটার তালিকায় সংসদ ও স্থানীয় নির্বাচন করা -- শান্তিচুক্তির এই মৌলিক বিষয়গুলো এখনও বাস্তবায়িত হয়নি। ফলে পাহাড়ি আদিবাসী জীবন অন্য যে কোনো সময়ের চেয়ে জটিল হয়ে পড়েছে। সাধারণ আদিবাসী জীবনে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। শান্তিচুক্তি স্বাক্ষরের ফলে পাহাড়ে সেনা বাহিনীর সঙ্গে সাবেক গেরিলা দল শান্তিবাহিনীর দুই দশকের রক্তক্ষয়ী বন্দুক যুদ্ধের অবসান ঘটে। প্রায় এক দশকের সংঘাতময় জীবনের অবসান ঘটিয়ে ভারত থেকে দেশে ফেরে ৭০ হাজার শরণার্থী। তবে চুক্তিবিরোধী পাহাড়ি গ্র"প ইউনাইটে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নতুন করে জনসংহতি সমিতির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এই দুই পক্ষের দ্বন্দ্ব - সংঘাতে গত ১০ বছরে আনুমানিক পাঁচশর বেশি মানুষের জীবনহানি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/১৯৩২ ঘ.