২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগ প্রতিরোধে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি

হৃদরোগ বিষয়ে সচেতনতা তৈরি ও প্রতিরোধ কর্মসূচি গ্রহণে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি হৃদরোগ চিকিৎকসকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দীন আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 07:38 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হৃদরোগ বিষয়ে সচেতনতা তৈরি ও প্রতিরোধ কর্মসূচি গ্রহণে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি হৃদরোগ চিকিৎকসকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দীন আহম্মেদ। শুক্রবার রাজধানীর শেরাটন হোটেলে 'আপডেটস অন ম্যানেজমেন্ট ইন কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি' শীর্ষক হৃদরোগ বিষয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল এই সম্মেলনের আয়োজন করে। তিনি বলেন, "বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে হৃদরোগ একটি বড় স্বাস্থ্য সমস্যা। দেশে হৃদরোগে মৃত্যুর হার বাড়ছে। হৃদরোগে আক্রান্ত হয়ে উন্নয়নশীল বিশ্বের এক-চতুর্থাংশের বেশি রোগী মারা যায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশে। হৃদরোগের চিকিৎসা যথেষ্ট ব্যয় বহুল উল্লেখ করে রাষ্ট্রপতি এ ব্যপারে গবেষণা বাড়ানোর আহ্বান জানান, যাতে হৃদরোগে মৃত্যুর হার কমিয়ে আনা যায়। চিকিৎসকদের রোগীদের প্রতি আরও দায়িত্বশীল হবার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, "রোগী ও তাদের পরিবার আপনাদের দিকে তাকিয়ে আছে। তারা আপনাদের কাছ থেকে প্রতিমুহূর্তে সহযোগিতাপ্রার্থী। তাদের প্রত্যাশা পূরণ করা আপনাদের সামাজিক দায়িত্ব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/টিএইচ/এমএ/১৩২৬ঘ.