ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর চাচাত ভাই তোজাম্মেল হক দুলু (২৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাতে গভ: সেটেলমেন্ট প্রেস অফিসের সামনে থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. তোজাম্মেল হক দুলুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
তোজাম্মেল হক নাটোর জেলার নলডাংগা থানার একটি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত। এছাড়া নাটোর জেলা স্পেশাল ট্রাইব্যুনাল মামলায় ১০ বছর সাজা প্রাপ্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তোজাম্মেল জানিয়েছে সে সাবেক ভূমি উপ-মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আপন চাচাত ভাই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/এমএ/১৪৩৩ঘ.
bdnews24