ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---হিমালয় কন্যা তিব্বতের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা নির্বাচন করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও নির্বাসনে থাকা দালাইলামা বলছেন, আগামী কয়েক দশকের জন্য এই পদে তিনিই উপযুক্ত ব্যক্তি।
তিব্বতের নেতৃত্বকে আরও গণতান্ত্রিক করার ব্যাপারে তার অভিপ্রায়ের কথা প্রকাশ করে ভারতের অমৃতসরে সাংবাদিকদের দালাইলামা বলেছেন, "১৯৬৯ সালের শুরুর দিকে তিব্বতের জনগণের প্রয়োজনে আমি দালাইলামা প্রতিষ্ঠানটি তৈরি করি।"
নেতা হিসেবে তাকে নিয়োগ করার ব্যাপারে একটি পথও বাতলে দিয়েছেন তিনি। খ্রীস্টিয় গীর্জা প্রধান নির্বাচন করার পদ্ধতি অনুসরণ করে জ্যেষ্ঠ নেতারাই দালাইলামাকে নির্বাচিত করতে পারে বলে তিনি অভিমত দিয়েছেন।
কিন্তু তার এই অভিমতকে নিন্দা জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দালাইলামার বক্তব্য ধর্ম অনুশীলনে বিবাদ সৃষ্টি করছে। এছাড়া অতীতে যে পদ্ধতি অনুসরণ করে আধ্যাত্মিক নেতা নির্বাচন করা হতো, এই বক্তব্য তারও বিরোধিতা করছে।
তারা বলছে, "তিব্বতের ভবিষ্যৎ আধ্যাত্মিক নেতৃত্ব নিয়ন্ত্রণ করার জন্য চীন সরকার এই ধরনের কোনও প্রস্তাবই গ্রহণ করবে না।"
দেশটির কমিউনিস্ট সরকার বিতর্ক দূর করার জন্য নেতা নির্বাচনে পুনর্জন্মের পুরনো পদ্ধতিকেই গুরুত্ব দিচ্ছে। তারা আরও বলছেন, ধর্মীয় ঐতিহ্যের প্রতি দালাইলামার শ্রদ্ধা নেই।
বেইজিং দাবি করছে, সমস্ত লামার রক্ষা এবং পুনর্জন্ম নির্ধারণের দায়িত্বে রয়েছেন তারাই।
গত সেপ্টেম্বরে অনুমোদিত একটি আইনের মাধ্যমে তিব্বতের সব মন্দিরে কনিষ্ঠ লামা নিয়োগের ক্ষমতা বেইজিং-এর হাতে চলে আসে। এ ঘটনার পর থেকেই শুরু হয় সা
bdnews24