ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - তত্ত্বাবধায়ক সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি বাতিল করেছে। বুধবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটি বাতিলের এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৭৬ সালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বরকে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ওই ছুটি বাতিল করে দেয়। পরে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় আসার পর ৭ নভেম্বর আবার সরকারি ছুটি ঘোষণা করে। চলতি বছরও দিনটিতে সরকারি ছুটি ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১২৮ ঘ.
bdnews24