গাইবান্ধা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সার পাচারের দায়ে সাদুল্যাপুরের এক ডিলারসহ দু'জনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
গাইবান্ধার বিশেষ ট্রাইব্যুনাল- ২ এর বিচারক মো. শরিফ উদ্দিন আজাদ বুধবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সাদুল্যাপুরের নলডাঙ্গা ইউনিয়নের খামার দশলিয়া গ্রামের মোবাশ্বের হাসান টিটো ও রংপুরের মিঠাপুকুর উপজেলার দেউল মির্জাপুর গ্রামের প্রদীপ চন্দ্র সাহা। মোবাশ্বের বিসিআইসি অনুমোদিত সার ডিলার এবং প্রদীপ সাহা সার ব্যবসায়ী।
মামলার াবিযোগে বলা হয়, চলতি বছরের ৮ জুলাই টিটো তার গুদাম থেকে ১২ বস্তা ইউরিয়া সার মিঠাপুকুরের দেউল মির্জাপুর গ্রামে প্রদীপ চন্দ্র সাহার কাছে পাচার করছিলেন। এ সময় পাশের শ্রীরামপুর নতুন বাজারে লোকজন ওই সার আটক করে পুলিশকে জানায়।
পরে সাদুল্যাপুর কৃষি স
bdnews24