সিলেট, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীতে অস্ত্র বিক্রি করতে এসে বুধবার র্যাবের হাতে পাঁচটি রিভলবারসহ ধরা পড়েছে গিয়াস উদ্দিন (৩০) নামের এক অস্ত্র ব্যবসায়ী।
বুধবার সন্ধ্যায় র্যাব- ৯ এর একটি দল নগরীর শাহজালাল ব্রিজ সংলগ্ন গার্ডেন টাওয়ারের সামনে থেকে গিয়াস উদ্দিনকে আটক করে।
র্যাব-৯ এর কর্মকর্তা ক্যাপ্টেন রাকীব হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গিয়াসের সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশি চালিয়ে পাঁচটি বিদেশি রিভলবার পাওয়া যায়। তার বাড়ি সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামে।
রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত গিয়াসকে র্যাব- ৯ এর ইসলামপুরের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০১৮ ঘ.
bdnews24