২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে থাকা সন্ত্রাসীদের ধরতে পুনরায় অভিযান চালাচ্ছে চট্টগ্রাম পুলিশ

জামিনে ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে। কোনো অবস্থাতেই তারা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবন সন্ত্রস্ত করতে না পারে সে জন্য চট্টগ্রাম মহানগর পুলিশ তৎপর রয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মইনুর রহমান চৌধুরী বুধবার সিএমপি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামিনে ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে। কোনো অবস্থাতেই তারা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবন সন্ত্রস্ত করতে না পারে সে জন্য চট্টগ্রাম মহানগর পুলিশ তৎপর রয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মইনুর রহমান চৌধুরী বুধবার সিএমপি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান। তিনি বলেন, "গত জানুয়ারির পর থেকে চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হয়েছে তা ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে।" চিহ্নিত সন্ত্রাসীদের ব্যাপারে পুলিশের অবস্থান আগের মতই রয়েছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, "সন্ত্রাসীরা কারাগার থেকে ছাড়া পেলেও তাদের পুনরায় আটক করতে অভিযান চালানো হচ্ছে।" বারবার আটক করার পরও সন্ত্রাসীরা কিভাবে ছাড়া পাচ্ছে সে বিষয়টিও ভেবে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সা