২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় চোরের ছুরিকাঘাতে এক জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বুধবার ভোররাতে গরুচোরের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম জাকির খান জানু মিয়া (২৩)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 10:50 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বুধবার ভোররাতে গরুচোরের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম জাকির খান জানু মিয়া (২৩)। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার গুনিয়াক গ্রামে কায়কোবাদের বাড়িতে ভোররাতে এক গরুচোর হানা দেয়। ওই সময় গৃহকর্মী জানু মিয়া টের পেয়ে চোরকে ধরতে গেলে চোর জানু মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জানু মিয়া প্রাণ হারায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। লাশটি ময়নাতদন্তের জন্য বুধবার সকালে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৩ ঘ.