২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরেন্দ্র জাদুঘরে ৫৯২টি দুর্লভ গ্রন্থ ও স্বর্ণের ঘড়ি উপহার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য বাংলা সাহিত্যের ৫শ' ৯২টি দুর্লভ গ্রন্থ ও শত বছরের পুরনো একটি স্বর্ণের ঘড়ি উপহার দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য বাংলা সাহিত্যের ৫শ' ৯২টি দুর্লভ গ্রন্থ ও শত বছরের পুরনো একটি স্বর্ণের ঘড়ি উপহার দেয়া হয়েছে। রাবির বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কাশেম এসব গ্রন্থ এবং প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ শেফাতুল্লাহ'র ব্যবহৃত একশ ছয় বছরের পুরনো ৫৮ গ্রাম ওজনের একটি স্বর্ণের পকেট ঘড়ি উপহার দিয়েছেন তাঁর প্রপৌত্র শেফাত সানি জামান। মঙ্গলবার উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন তার দপ্তরে এসব উপহার সামগ্রী গ্রহণ করেন। উপহার সামগ্রী হস্তান্তরের সময় বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ জাকারিয়া, রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোঃ শাফি, প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক, জনসংযোগ দপ্তরের পরিচালক অধ্যাপক আবু বকর সিদ্দিক ভূঁইয়া, শেফাতুল্লাহ'র নাতী অধ্যাপক হাসানুজ্জামান, আসাদুজ্জামান ও আসমা জামান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০১৮ঘ.