২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্টে জড়িত দুই সন্দেহভাজন গ্রেপ্তার

২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুরের ২১ নম্বর জাকির হোসেন রোডের বাসা থেকে সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে মোহম্মদপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মাওলানা মো. মুনির হোসাইন (৩৫) এবং মাওলানা মো. ইদ্রিস (৪০)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 08:11 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুরের ২১ নম্বর জাকির হোসেন রোডের বাসা থেকে সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে মোহম্মদপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মাওলানা মো. মুনির হোসাইন (৩৫) এবং মাওলানা মো. ইদ্রিস (৪০)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।" তিনি আরও জানান, "গ্রেফতারকৃত মাওলানা মনির হোসেনের সঙ্গে মুফতি হান্নানের যোগযোগ ছিল।" ১৩ নভেম্বর ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার মামলা তদন্তের প্রয়োজনে শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য আদালতের অনুমতি চায় সিআইডি। ২২ নভেম্বর সিআইডির একটি দল গ্রেনেড হামলা মামলায় বিশেষ কারাগারে অন্তরীণ শেখ হাসিনার সাক্ষ্য নেয়। ২১ আগস্টের মামলায় ন্যায় বিচার পাবেন কি না তা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশয় প্রকাশ করেন। ওইদিন শেখ হাসিনার সাক্ষ্য নেয়া শেষে পুলিশ কর্মকর্তা নওশের আলী জানান, সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেছেন, তিনি বিশ্বাস করেন হরকাতুল জেহাদের মুফতি হান্নান এই ঘটনার সঙ্গে জড়িত। নওশের আলী বলেন, "একই সঙ্গে শেখ হাসিনা মুফতি হান্নানের মদদদাতাদের খুঁজে বের করতে বলেছেন। তিনি এর নেপথ্যের কয়েকজন মদদদাতার নামও বলেছেন। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা সম্ভব নয়।" ২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত ও বহু নেতাকর্মী আহত হন। ২০০৫ সালের ১ অক্টোবর মুফতি হান্নান গ্রেপ্তার হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমএ/১৬১৫ঘ.