২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ঘুষ নেওয়ার সময় প্রকৌশলী আটক

ঘুষ নেওয়ার সময় জয়পুরহাট সিমেন্ট প্রকল্প এলাকায় বিসিএসআইআর-এর সহকারী প্রকৌশলী মুনির হোসেনকে (৩৮) শুক্রবার হাতেনাতে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 09:32 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

জয়পুরহাট, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার সময় জয়পুরহাট সিমেন্ট প্রকল্প এলাকায় বিসিএসআইআর-এর সহকারী প্রকৌশলী মুনির হোসেনকে (৩৮) শুক্রবার হাতেনাতে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব। র‌্যাব-৪ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর শাহ্ আলী জানান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় সিমেন্ট প্রকল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সহকারী প্রকৌশলী মুনির হোসেন বিল পাশ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান বাঁধন ট্রেডার্স এর মালিক রানার নিকট থেকে ৫০ হাজার টাকা ঘুষ চান। মেজর শাহ আলী জানান, বিষয়টি র‌্যাবকে জানিয়ে শুক্রবার রানা ঘুষের ১০ হাজার টাকা নিয়ে প্রকল্প এলাকায় যান। ঘুষ লেনদেনের সময় ওঁৎ পেতে থাকা র‌্যাব সদস্যরা মনির হোসেনকে গ্রেপ্তার করে। মুনিরের বিরুদ্ধে একাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিল পাশের জন্য ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে বলে র‌্যাব জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৫২৮ ঘ.