চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরের শিপিং কোম্পানি এমসিসি ট্রান্সপোর্ট (পিটিই) লিমিটেড চট্টগ্রাম বন্দরে সরাসরি ফিডার সার্ভিস চালু করেছে।
এমসিসি ডেনমার্কের এপি মোলার-মার্সক গ্র"পের একটি সহযোগী কোম্পানি।
বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদ হোটেলে ডেনমার্কের রাষ্ট্রদূত ইনিয়ার এইচ. জেনসেন ফিডার সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশে এমসিসি ট্রান্সপোর্ট এজেন্সির পক্ষে এম নূরুল আলম বলেন, "এমসিসি বাংলাদেশে ৬টি জাহাজ পরিচালনা করবে। কোম্পানিটি বর্তমানে চীন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের সার্ভিস পরিচালনা করছে।"
চট্টগ্রাম বন্দরে সরাসরি ফিডার সার্ভিস চালু প্রসঙ্গে মার্সক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মরটেন মোলার জেনসেন বলেন, "চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বন্দর। এটি পূর্ব ও পশ্চিমের মধ্যে মেলবন্ধন হিসেবে কাজ করছে।"
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম. ফারুক, এমসিসি ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক সোরেন এস পিটারসন এবং মার্সক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মরটেন মোলার জেনসেনসহ বিভিন্ন শিপিং কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এমসিসি ট্রান্সপোর্ট (পিটিই) লিমিটেড একটি আঞ্চলিক ফিডার অপারেটর কোম্পানি হিসেবে বর্তমানে চীন, দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার ৩২ টি সমুদ্র বন্দরে ৩২টি জাহাজ পরিচালনা করছে। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমএসবি/২৩১২ ঘ.
bdnews24