ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল সংগ্রহ করতে সোমবার আমেরিকান রেড ক্রস ও প্রবাসীরা স্টেট সিনেটর জন ডি সাবিনির নেতৃত্বে 'সাইক্লোন সিডর রিলিফ কমিটি ' গঠন করেছে ।
নিউইর্য়কের কুইন্স-এর বাংলাদেশী অধ্যুষিত কমিউনিটির নির্বাচিত সিনেটর জন ডি সাবিনির নেতৃত্বে এ কমিটি বাংলাদেশে দূর্গত মানুষের জন্য আর্ন্তজাতিক সাহায্য ও স্থায়ীভাবে আশ্রয় কেন্দ্র স্থাপনে তহবিল সংগ্রহে কাজ করবে।
এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশ ককাসের প্রধান কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী, কংগ্রেসম্যান বেঞ্জামিন গিলম্যান, গ্রেগারি মিকস ও কার্ড ওয়েলডন রয়েছেন।
সিনেটর জন ডি সাবিনির জনসংযোগ পরিচালক শামস এম তারেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বাংলাদেশের এই দূর্যোগে সহমর্মিতা জানাতে এই কমিটি গঠন করা হয়েছে। বিশাল জনগোষ্ঠীর পাশে দাড়াতে জন ডি সাবিনি ইতোমধ্যে আর্ন্তজাতিক স
bdnews24