২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু কিছু লঞ্চ চলছে

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে শুক্রবার সন্ধ্যায় বেশ কয়েকটি লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক (বন্দর ও পরিবহন) মো. আবু জাফর হাওলাদার শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ২ নম্বর সংকেত থাকায় সদরঘাট থেকে ৬৫ ফুটের কম আয়তনের কোনো লঞ্চ ছাড়তে দেওয়া হয়নি। তবে এর চেয়ে বড় বেশ কিছু লঞ্চ ছেড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 03:15 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে শুক্রবার সন্ধ্যায় বেশ কয়েকটি লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক (বন্দর ও পরিবহন) মো. আবু জাফর হাওলাদার শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ২ নম্বর সংকেত থাকায় সদরঘাট থেকে ৬৫ ফুটের কম আয়তনের কোনো লঞ্চ ছাড়তে দেওয়া হয়নি। তবে এর চেয়ে বড় বেশ কিছু লঞ্চ ছেড়ে গেছে। পটুয়াখালি-ঢাকা রুটের লঞ্চ এম ভি সাত্তার খান-১ এর মাস্টার মো. আসাদুজ্জামান বলেন,"ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সদরঘাটে কোনো লঞ্চ আসেনি। তবে আগামীকালের মধ্যে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে আসবে।" আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, সকালে এম ভি লেপসা নামের একটি স্টিমার খুলনার উদ্দেশে ছেড়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটি বৃহস্পতিবার চাঁদপুর টার্মিনালে আটকে ছিল। চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক (বন্দর ও পরিবহন) আলমগীর কবির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর থেকে ঢাকা ও বরিশাল টার্মিনালে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ঢাকা থেকে প্রতিদিন দেড়শতাধিক লঞ্চ ছাড়ে। একই ভাবে বরিশাল থেকেও ৭০টির বেশি লঞ্চ বিভিন্ন রুটে চলাচল করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/ এমএ/২১০৮ঘ.