২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বন্দরগুলোতে উড়োজাহাজ চলাচল শুরু

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ও চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে শুক্রবার থেকে স্বাভাবিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে জিয়ায় বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ও চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে শুক্রবার থেকে স্বাভাবিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে জিয়ায় বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার সকাল নয়টার দিকে স্বাভাবিক চলাচল শুরু হয়। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের উড়োজাহাজ চলাচল সংক্রান্ত অনুসন্ধান কেন্দ্র থেকে মো. মুস্তাফিজুর রহমান শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল নয়টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। হজ ফ্লাইটসহ আরো কয়েকটি উড়োজাহাজ বিমান বন্দর ছেড়ে গেছে।" চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার দুপুরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক হয়। বিমানবন্দরের এয়ার ম্যানেজার স্কোয়াড্রেন লিডার সাজ্জাদ হোসেন সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সোয়া দুইটা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।" গত বুধবার রাত থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/পিসি/এমএআর /এমএ/১৮৫১ঘ.