২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা হেলিমের পাঁচ বছর কারাদণ্ড

চাঁদাবাজি, কর ফাঁকি ও অর্থ আত্মসাতের মামলায় শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামীম কবীর হেলিমকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 01:43 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি, কর ফাঁকি ও অর্থ আত্মসাতের মামলায় শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামীম কবীর হেলিমকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তালেব এ রায় দেন। শামীম কবীর হেলিমের বিরুদ্ধে গত ১৪ জুন শিবগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন শিবগঞ্জের দাইপুকুরিয়া এলাকার সিঅ্যান্ডএফ এজেন্ট মমিুনল হক। মামলার এজাহারে অর্থ আত্মসাত ও কর ফাঁকির অভিযোগ আনা হলেও আদালত সে অভিযোগ থেকে হেলিমকে অব্যাহতি দেয়। শুধু চাঁদাবাজির অভিযোগে হেলিমকে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়। মামলার এজাহারে বলা হয়েছিল, বাদির ব্যবসা প্রতিষ্ঠান শিল্পী এন্টারপ্রাইজের কাছ থেকে বিভিন্ন সময় সাত লাখ টাকা চাঁদা নেন হেলিম। এছাড়া নিজে মালিক সেজে ওই প্রতিষ্ঠানের সিল ও প্যাড ব্যবহার করে বিভিন্ন পণ্য খালাসের মাধ্যমে ২১ লাখ ৬৭ হাজার ৮৫৪ টাকা কর ফাঁকি দেন। গত ১৩ জুন যৌথবাহিনী হেলিমকে চাঁপাইনবাবগঞ্জ আদালত এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ আরো কয়েকটি মামলা বিচারাধীন। গ্রেপ্তারের কিছু দিন পর সরকার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে হেলিমকে অপসারণ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৩ ঘ.