২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

নাটোর ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় বুধবার চার জন নিহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর নাটোর প্রতিনিধি জানান, ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বারুহাট সেতুর কাছে একটি ট্রাক উল্টে তিন জন নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 09:15 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নাটোর ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় বুধবার চার জন নিহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর নাটোর প্রতিনিধি জানান, ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বারুহাট সেতুর কাছে একটি ট্রাক উল্টে তিন জন নিহত হন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, রংপুর থেকে আলুবীজ নিয়ে ১২ জন বীজ ব্যবসায়ী একটি ট্রাকে চড়ে কুষ্টিয়া যাওয়ার পথে বারুহাট সেতুর কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাক আরোহী বীজ ব্যবসায়ী লালমনিরহাট জেলার আদিতমারি থানার বড়বড়িয়া গ্রামের আবেদ আলী (৪৬), রংপুরের চৌধুরীবাড়ি গ্রামের আব্দুল মতিন (৪২) ও অজ্ঞাত এক জন ঘটনাস্থলে মারা যায়। আলুর বস্তার নিচে চাপা পড়ে আহত হন মহিবুল (৩০) রফিকুল (৩২), কাশেম (২৮), শফি (৬০), বকুল চন্দ্র (৩৫), প্রিয়নাথ (৩০), হারুণ (২৬) ও মাজেদুল (৪৬)। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা মামুন জানান। ট্রাকের চালক পলাতক রয়&#2