২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার উৎপাদনে মিয়ানমারের গ্যাস ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ সার উৎপাদনের জন্য মিয়ানমারের গ্যাস ব্যবহারের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বাংলাদেশ-মিয়ানমার যুগ্ম বাণিজ্য কমিশনের (জেটিসি) বৈঠক শেষে বাণিজ্য সচিব সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 12:45 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সার উৎপাদনের জন্য মিয়ানমারের গ্যাস ব্যবহারের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বাংলাদেশ-মিয়ানমার যুগ্ম বাণিজ্য কমিশনের (জেটিসি) বৈঠক শেষে বাণিজ্য সচিব সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে মিয়ানমার পক্ষের নেতৃত্ব দেন মিয়ানমারের উপ বাণিজ্যমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অং তুন এবং বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ। বাণিজ্য সচিব বলেন, মিয়ানমারের গ্যাস ব্যবহার করে চট্টগ্রামে সার উৎপাদনের জন্য তাদের একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি আমরা। উৎপাদনের পরে এই সার মিয়ানমারে রপ্তানি করা হবে। স