২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার

বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার। রোববার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে দ্রব্যমূল্য নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 04:58 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার। রোববার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে দ্রব্যমূল্য নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "বৈঠকের নির্ধারিত চারটি এজেন্ডা আলোচনা শেষে উপদেষ্টারা সারাদেশের দ্রব্যমূল্য পরিস্থিতি এবং সার নিয়ে আলোচনা করেছেন। বাজারে যাতে পণ্যের সঙ্কট সৃষ্টি না হয় সেজন্য ভর্তুকি দিয়ে সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে তারা দৃঢ় মনোভাব ব্যক্ত করেছেন।" এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, উপদেষ্টাদের মাঠ পর্যায়ে সফর এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে সরকার পরিস্থিতি মোকাবিলার কৌশল নির্ধারণ করছে। তিনি বলেন, উপদেষ্টারা মাঠ পর্যায় থেকে ফিরে এসে পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে জানানোর পর নভেম্বর থেকেই সারাদেশে ভিজিএফ চালু করা হয়েছে। খয়রাতি সাহায্য বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে নির্ধারিত এজেন্ডা হিসেবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ ১৯৬৯ সংশোধন, টিউলিপ কম্পিউটরের সঙ্গে সরকারের মামলা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধ্যাদেশ ২০০৭ ও পুলিশের শৃঙ্খলা ও মান বৃদ্ধি সংক্রান্ত একটি প্রতিবেদনের ওপর আলেচনা হয়েছে বলে জানান ফাহিম মুনয়েম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আরেট প্রোগ্রামের আওতায় ডাচ কোম্পানি টিউলিপ কম্পিউটার্স থেকে কম্পিউটার কেনার চুক্তি করে সরকার। ২০০১ সালের ২৪ মে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ চুক্তি অনুমোদন করা হয়। পরে জোট সরকার চুক্তিটি বাতিল করে। এ ঘটনায় ওই কোম্পানির মামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারকে ৩১ কোটি টাকা জরিমানা করে ডাচ আদালত। বাংলাদেশ সরকার ক্ষতিপূরণ না দেওয়ায় কেম্পানিটি পরে আন্তর্জাতিক আদালতে মামলা করে। ফাহিম মুনয়েম জানান, স