২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে তিনটি বোমাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

বেনাপোল বন্দর থানা এলাকার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে তিনটি বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিডিআর। পরে তাকে বন্দর থানায় সোপর্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 10:39 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

বেনাপোল, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেনাপোল বন্দর থানা এলাকার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে তিনটি বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিডিআর। পরে তাকে বন্দর থানায় সোপর্দ করা হয়। বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, রোববার ভোরে সাদিপুর গ্রামের আলতাফ হোসেনের বাড়ির খড়ের গাদার নিচে লুকিয়ে রাখা বোমা তিনটি বিডিআর সদস্যরা উদ্ধার করে। ওই সময় আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে আলতাফকে পুলিশে তুলে দেয়া হয় বলে পুলিশ কর্মকর্তা কিবরিয়া জানান। বোমাগুলোও থানা হেফাজতে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৪ ঘ.