মানিকগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র পাটুরিয়া ফেরি ঘাটে তীব্র যানজট দেখা দিয়েছে। শনিবার ঘাটের দালালদের সঙ্গে ট্রাক চালকদের সংঘর্ষ বাঁধলে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পারাপার বন্ধ থাকে। ফলে গাড়ির দীর্ঘলাইন সৃষ্টি হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর মানিকগঞ্জ প্রতিনিধি শনিবার দুপুরে পাটুরিয়া ঘাট থেকে জানান, বেলা ১১টার দিকে ট্রাক চালকদের সঙ্গে ঘাটের দালালদের সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হয়েছেন বলে ট্রাক চালকরা জানিয়েছেন। ঘটনাস্থলে ৫০টির মতো ট্রাকের কাচ ভাঙ্গা দেখা যায়। দুপুর সোয়া একটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে। এদিকে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির লাইন পাটুরিয়া থেকে আরিচাও ছাড়িয়ে গেছে।
স্থানীয়রা জানান, গত ১০ দিন ধরে ঘাটে যানজট চলছে। নদীর পানি কমে যাওয়ায় ফেরি পারাপার বিঘি
bdnews24