ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছে।
সন্ত্রাসীরা ওই যুবককে টালী অফিস বালুর মাঠে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ রাত সাড়ে ১১ টায় ঘটনাস্থল থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত নয়টার দিকে টালী অফিস বালুর মাঠে গোলাগুলির খবর পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। এলাকাবাসী নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি।
মো. আব্দুল্লাহ বলেন, "নিহতের মাথার পেছন দিকে ৩/৪ টি গুলির দাগ রয়েছে। কোন সন্ত্রাসী দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০১১৩ ঘ.
bdnews24