২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল হাসনাত আব্দুল্লাহর বাসার মালামাল জব্দ

কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর কলাবাগানের বাসার মালামাল জব্দ করেছে পুলিশ। ধানমন্ডি থানার কর্তব্য কর্মকর্তা উপ--পরিদর্শক মাহফুজুর রহমান জানান, শুক্রবার দুপুর ১টার দিকে কলাবাগান লেকসার্কাসের বাসা থেকে পুলিশ গৃহস্থালি জিনিসপত্র জব্দ করেছে। এর মধ্যে রয়েছে একটি খাট, ৪২ ইঞ্চি টিভি, সোফা, ২টি ফ্যান, ডাইনিং টেবিল ও চেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 05:09 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর কলাবাগানের বাসার মালামাল জব্দ করেছে পুলিশ। ধানমন্ডি থানার কর্তব্য কর্মকর্তা উপ--পরিদর্শক মাহফুজুর রহমান জানান, শুক্রবার দুপুর ১টার দিকে কলাবাগান লেকসার্কাসের বাসা থেকে পুলিশ গৃহস্থালি জিনিসপত্র জব্দ করেছে। এর মধ্যে রয়েছে একটি খাট, ৪২ ইঞ্চি টিভি, সোফা, ২টি ফ্যান, ডাইনিং টেবিল ও চেয়ার। তিনি জানান, এনবিআরের দায়ের করা একটি কর ফাঁকির মামলায় তার মালামাল ক্রোকের পরোয়ানা জারি করে আদালত। আবুল হাসনাত আব্দুল্লাহ পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২২৫৯ ঘ.