২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার পর্যবেক্ষণ করবেন চট্টগ্রামের ব্যবসায়ীরা

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রামের আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীরা এলাকাভিত্তিক বাজার পর্যবেক্ষণ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে গঠিত হতে যাওয়া এসব কমিটিতে ব্যবসায়ীদের পাশাপাশি প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও থাকবেন। দ্রব্যমূল্যের ঊর্ধগতি ঠেকাতে বৃহস্পতিবার সকালে আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে চট্টগ্রাম চেম্বার নেতাদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রামের আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীরা এলাকাভিত্তিক বাজার পর্যবেক্ষণ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে গঠিত হতে যাওয়া এসব কমিটিতে ব্যবসায়ীদের পাশাপাশি প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও থাকবেন। দ্রব্যমূল্যের ঊর্ধগতি ঠেকাতে বৃহস্পতিবার সকালে আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে চট্টগ্রাম চেম্বার নেতাদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যবসায়ীরা নিজেদের সমালোচনা করে বলেন, নগরীর বিভিন্ন খুচরা বাজারে একই পণ্যের দামের ক্ষেত্রে ব্যাপক হেরফের হচ্ছে। এমনকি একই বাজারে একটি পণ্য দোকানভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকার ব্যবধানে বিক্রি হচ্ছে। একশ্রেণীর লোভী ব্যবসায়ীর কারণেই এমনটি হচ্ছে বলে তারা মন্তব্য করেন। সভায় আমদানিকারকরা পন্যের দাম বাড়ার জন্য আর্ন্তজাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধি ও সরবরাহ কমকে দায়ী করেন। তবে তারা বলেন, পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা বাজারেও বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু দাম কমার পরও খুচরা বাজারে স্থিতিশীলতা ফিরে আসে না। চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে চেম্বারের সহ সভাপতি মাহবুব আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, আমদানিকারক আবুল বশর, ব্যবসায়ী ছালামত আলীসহ নগরীর বিভিন্ন এলাকার ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সাইফুজ্জামান চৌধুরী দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এ জন্য প্রয়োজনে তিনি মুনাফা কম করার অনুরোধ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/১৬২০ ঘ.