২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের সময় পটুয়াখালীতে ৫০০ বস্তা সারসহ আটক ৫

পটুয়াখালীর লোহালিয়া নদীতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে পাঁচশ বস্তা ইউরিয়া সারসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। এসব সার মিয়ানমারে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 10:00 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

পটুয়াখালী, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর লোহালিয়া নদীতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে পাঁচশ বস্তা ইউরিয়া সারসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। এসব সার মিয়ানমারে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। র‌্যাব- ৮ এর পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক মেজর শহিদুর রহমান ওসমানী জানান, একটি চক্র দীর্ঘ দিন ধরে পুটয়াখালীর নৌপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে মিয়ানমারে সার পাচার করছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে পাঁচশ বস্তার এমনই একটি চালান আটক করা হয়। অভিযানে আবুল কাশেম, বাবুল, রিপন, রাসেল ও কামাল নামে পাঁচজনকে আটক করা হয়েছে বলে র‌্যাব অধিনায়ক জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫৫২ ঘ. #