ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন থানাগুলোতে আগামী ১০ নভেম্বর থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। থানাগুলোতে নির্বাচন কমিশন নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা ১০ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। ছবি তোলা ও ডাটা এন্ট্রির কাজ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, ছবিসহ ভোটার তালিকা তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে আগামী ১০ নভেম্বর ঢাকা সিটি কর্পোরেশনের কোতয়ালী, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর, পল্টন, সবুজবাগ, মতিঝিল, কাফরুল, বিমান বন্দর, উত্তরা, ক্যান্টনমেন্ট (ক্যান্টনমেন্ট বোর্ডসহ), খিলক্ষেত, পল্লবী, মোহাম্মদপুর, আদাবর, ধানমণ্ডি, নিউ মার্কেট, লালবাগ, খিলগাঁও, তেজগাঁও শিল্প এলাকা ও রমনা থানা এলাকায় বাড়ি বাড়ি যাবেন তথ্য সংগ্রহকারীরা। তারা আগামী ২২ নভেম্বর মীরপুর থানা, ৬ ডিসেম্বর বাড্ডা থানা, ৯ ডিসেম্বর গুলশান, শাহ আলী ও শাহবাগ থানা এবং ২৪ ডিসেম্বর তেজগাঁও থানা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
তথ্য বিবরণীতে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লি
bdnews24