ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক সচিব গোলাম রহমানকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার এক সরকারি আদেশে বলা হয়েছে, বাংলাদেশ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদে গোলাম রহমানকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ পদে যোগ দেওয়ার তারিখ থেকে তার চাকরির মেয়াদ শুরু হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ এর সংশ্লিষ্ট বিধান মোতাবেক গোলাম রহমানকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
গোলাম রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, নৌ পরবহন ও বানিজ্য মন্ত্রণালয়ের সচিব পদসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএচবি-এএইচডি/জিএনএ/১৬৩২ ঘ.
bdnews24