২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর কাজ আগামী বছরের মাঝামাঝিতে শুরু হবে: যোগাযোগ উপদেষ্টা

পদ্মা সেতুর কাজ ২০০৮ সালের মাঝামাঝিতে শুরু হবে বলে জানিয়েছেন যোগযোগ উপদেষ্টা এম এ মতিন। তিনি বলেছেন, "আগামী বছরের মাঝামাঝিতে পদ্মা সেতুর কাজ শুরু হবে। সে লক্ষ্যে জমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসকের কাছে পৌঁছানোর প্রক্রিয়া চলছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 09:37 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর কাজ ২০০৮ সালের মাঝামাঝিতে শুরু হবে বলে জানিয়েছেন যোগযোগ উপদেষ্টা এম এ মতিন। তিনি বলেছেন, "আগামী বছরের মাঝামাঝিতে পদ্মা সেতুর কাজ শুরু হবে। সে লক্ষ্যে জমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসকের কাছে পৌঁছানোর প্রক্রিয়া চলছে।" মাওয়ায় সোমবার রো রো ফেরি চালু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা একথা বলেন। মাওয়া-কাওরাকান্দি রুটে সোমবার 'ভাষা শহীদ বরকত' ও 'শাহ আমানত' নামে দুটি রো রো সেতু চালু করা হয়। এর আগে এ রুটে কোনো রো রো ফেরি ছিল না। ফেরি চালু উপলক্ষে পদ্মা নদীর ওপর স্থাপিত ভাসমান মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এম এ মতিন বলেন, "এ রুটে রো রো ফেরি চালু মংলা বন্দরসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘ যানজটের ভোগান্তিও থাকবে না।" নতুন দুটি রো রো ফেরির পাশাপাশি আগের ছোট ও মাঝারি ১২টি ফেরিও এ নৌ-রুটে চলবে বলে উপদেষ্টা জানান। রো রো ফেরি চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের ক্ষেত্রে এক ঘণ্টারও বেশি সময় কমবে বলে বিআইডব্লিওটিসি কর্মকর্তারা জানিয়েছেন। কারণ রো রো ফেরি ডাম্প ফেরির চেয়ে প্রায় দ্বিগুণ গাড়ি পরিবহণে সক্ষম। এছাড়া এতে গাড়ি ওঠা-নামায় অনেক সহজ এবং সময় কম লাগে। বিআইডব্লিটিসির চেয়ারম্যান এ এস এম আলী করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌ-পরিবহন সচিব শেষ এনায়েত উল্লাহ, বিআইডব্লিউটিরএ'র চেয়ারম্যান সুনিল কান্তি বোস, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মনির উদ্দিন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৫ ঘ.