২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে ঢাকা আসবেন ওমানের জনশক্তি মন্ত্রী

ওমানের জনশক্তি বিষয়ক মন্ত্রী ড. জুমা বিন আলী বিন জুমা আল জুমা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর আমন্ত্রণে তিনি ঢাকা আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 12:52 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওমানের জনশক্তি বিষয়ক মন্ত্রী ড. জুমা বিন আলী বিন জুমা আল জুমা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর আমন্ত্রণে তিনি ঢাকা আসছেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পররাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানের কোনো মন্ত্রীর এটিই হবে বাংলাদেশে প্রথম সফর। এ সফর জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয়াদি ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৮৫০ ঘ.