রংপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৬২ দিন ধরে রংপুর কারাগারে রয়েছেন পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর গ্রামের হৃদয় চন্দ্র কর্মকার। ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজন তাকে হৃদয় চন্দ্র কর্মকার বলে সনাক্ত করলেও তাকে হাজত খাটতে হচ্ছে হৃদয় হোসেনের নামে জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানায়। আর বিষয়টির কোনো সদুত্তরও মেলেনি পুলিশের কাছ থেকে।
রংপুরের পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের বড় আলমপুর গ্রামের রাজারাম কর্মকারের ছেলে হৃদয় চন্দ্র কর্মকার (৩৫) বাড়ির কাছেই দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী এলাকায় কামারের কাজ করতেন। ওই এলাকায় হৃদয় কামারী নামেই তাকে সবাই চেনে বলে তার পরিবারের সদস্যরা জানান।
তারা জানান, চলতি বছরের ১ সেপ্টেম্বর পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ঘোড়াঘাট থেকে হৃদয়কে গ্রেপ্তার করে পীরগঞ্জ থানায় নিয়ে আসে। ওই দিনই তাকে ঢাকার জিআরপি থানার একটি মাদক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুরের ম্যাজিস্ট্রেট আদালতে চালান দেয়। অথচ ঢাকার জিআরপি থানার ওই গ্রেপ্তারি পরোয়ানায় আসামির নাম উল্লেখ রয়েছে- হৃদয় হোসেন, পিতা: আবুল হোসেন, বাড়ি: পীরবাগ উপজেলার আলমপুর গ্রামে।
গ্রেপ্তারি পরোয়ানায় নামের সঙ্গে এ অসঙ্গতি তুলে ধরে পুলিশ কর্মকর্তাদের কাছে ধর্না দিয়েও কোনো লাভ হয়নি বলে হৃদয়ের পরিবার অভিযোগ করেন।
হৃদয় কর্মকারের স্ত্রী হা
bdnews24