ফেনী, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সোনাগাজী উপজেলা উপকূলীয় এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান, ডাকাতির অভিযোগে আদর্শ গ্রামের ওহিদুল ইসলাম, একরাম হোসেন, এমরান ও ইয়াছিনকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে ডাকাতিসহ বহু অভিযোগ রয়েছে।
পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর জানান, উপকূলের আদর্শ গ্রামের জলদস্যু বাহিনী 'বলটন বাহিনী' শুক্রবার বিকালে ওই এলাকার কৃষকদের ভয় দেখিয়ে প্রায় একর জমির পাকা ধান কেটে নিয়ে যায় বলে গ্রামবাসী অভিযোগ করে। তার ভিত্তিতেই অভিযান চালিয়ে 'বলটন বাহিনী'র ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ওই বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান চলছে বলে পুলিশ জানায়।
'বলটন বাহিনী'সহ আরো দুটি ডাকাত দলের অত্যাচারে ওই এলাকার মানুষ অতিষ্ঠ বলে স্থানীয়রা জানান। তবে তারা নাম প্রকাশ করতে রাজি হননি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ডাকাত দলের বিরুদ্ধে মুখ খুলতে সবাই ভয় পায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২১ ঘ.
bdnews24