চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় শুক্রবার রাতে সুমি আক্তার (৮) নামে এক শিশু মারা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জয়নাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আটটার দিকে রামুর শিকলঘাট এলাকায় মাইক্রোবাস ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়। পরে চমেক এ নিয়ে এলে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শিশুটির বাবার নাম আবুল কাশেম। তারা রামু শিকলঘাট এলাকার বাসিন্দা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমআই/১৩৫৩ ঘ.
bdnews24