টাঙ্গাইল, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সহপাঠীর ছুরিকাঘাতে ঘাটাইল উপজেলায় রাকিবুল ইসলাম রাব্বি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর থানায় আত্মসমর্পণ করেছে ঘাতক মশিউর রহমান মিরাজ। তারা দুজনেই ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
শুক্রবার বেলা ১২টার দিকে টিলাগড় এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে বলে জানান ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন।
তিনি জানান, বৃহস্পতিবার রাব্বির সঙ্গে মিরাজের ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার সকালে কোচিং শেষে বাড়ি ফেরার সময় রাব্বীকে টিলাগড় এলাকায় ডেকে নিয়ে যায় মিরাজ। সেখানে যাওয়ার পর মিরাজ তার ব্যাগে থাকা ছুরি দিয়ে রাব্বির পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রাব্বী মারা যায়।
এরপর বেলা ১টার দিকে মিরাজ নিজেই ঘাটাইল থানায় আত্মসমর্পণ করে বলে পুলিশ কর্মকর্তা জয়নাল আবেদিন জানান।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত রাব্বীর বাবার নাম জুলহাস উদ্দিন। বাড়ি ঘাটাইল পৌর এলাকায়। তিনি প্রবাস থেকে ছুটিতে স
bdnews24